জেলার খবর

গাজীপুরে ট্রাক-প্রিজন ভ্যান সংঘর্ষ, নিহত ৬

 গাজীপুর
গাজীপুর

গাজীপুরের পোড়াবাড়িতে ট্রাক ও প্রিজন ভ্যানের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ৬ আসামি মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিঞা ঘটনার সত্যতা শিকার করেছেন। তিনি বলেন, প্রিজন ভ্যান গাজীপুরের শ্রীপুর থানা থেকে ১৩ জন আসামি নিয়ে গাজীপুর আদালতে যাচ্ছিল। এ সময় পোড়াবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আশঙ্কাজনক অবস্থায় আহতদের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে ৬ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ