জামালপুরের ইসলামপুরে এক নসিমন চালককে মঙ্গলবার কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া, দিনাজপুরের পার্বতীপুরেও একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে স্থানীয় পাথরঘাটা ব্রীজের পাশে এলাকাবাসী একটি মরদেহ পরে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুক নামে নসিমন চালকের মরদেহ উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনাস্থল থেকে একটি কুড়ালও উদ্ধার করেছে পুলিশ।
এদিকে, দিনাজপুরের পার্বতীপুরের একটি আবাসিক হোটেলে এক ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: