নীলফামারীতে আনুষ্ঠানিকভাবে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বুধবার শহরের শহীদ মিনার চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা প্রশাসক মোঃ জাকির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: