জেলার খবর

কক্সবাজারে ২৫০ মানবপাচারকারীর নামের নতুন তালিকা প্রকাশ

৩ মানবপাচারকারী আটক

 মানবপাচার
মানবপাচার

আড়াইশো মানবপাচারকারীদের নতুন তালিকা প্রকাশ করেছে কক্সবাজার জেলা পুলিশ। এ তালিকায় স্থানীয় রাজনীতিবিদ ও জনপ্রতিনিধির নাম রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অভিযান চালিয়ে ৩ মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও টেকনাফ থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলো: উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়ার আলী আহমদের ছেলে খলিলুর রহমান (৩৮), টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার সুলতান আহমদের ছেলে আবদুস সামাদ (৩৫) ও আবদুল হামিদ (৩০)।

টেকনাফ থানা পুলিশের পরিদর্শক (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে পুলিশ টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মানবপাচারকারী সামাদ ও হামিদ নামের ২ সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। মানবপাচারে জড়িত থাকার অভিযোগে এ ২ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় ২টি মামলা রয়েছে। এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে প্রেরণ করা হবে।

কক্সবাজার ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমন কান্তি চৌধুরী জানান, উখিয়ার বিভিন্ন এলাকা থেকে পাচারের শিকার লোকজনের ক্ষুব্ধ স্বজনরা পাচারকারী খলিলুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ডিবি পুলিশের সদস্যরা উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়ায় গিয়ে তাকে আটক করেছে।

তাকে জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি থাইল্যাড ও মালয়েশিয়ায় অভিবাসীদের গণকবরের সন্ধান পাওয়ায় মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

এদের বেশিরভাগই বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা বলে জানা গেছে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কয়েকজন নিহতও হয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ