নরসিংদীর মেঘনা নদীতে নৌকা ডুবির ঘটনায় শুক্রবার আরো ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা সদর উপজেলার পুরাণচর থেকে বগারগোত গ্রামে রওনা হয়। সন্ধ্যায় নৌকাটি বগারগোত সীমান্তের মেঘনায় গিয়ে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে। এ সময় নদীতে তলিয়ে যায় নৌকাটি। যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে উঠলেও ৬ জন নিখোঁজ ছিল।
পরে স্থানীয়রা বায়েজিদ নামে একজন শিশুর মরদেহ উদ্ধার করে। রাতেই দমকল বাহিনীর ডুবুরিদল উদ্ধারকাজে অংশ নেয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: