মাগুরা-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসনে মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ১৪৪জন। ভোটকেন্দ্র রয়েছে ১৪০টি। বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে ১৩৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী।
নৌকা প্রতীকে প্রার্থী এ. টি. এম. আব্দুল ওহাব। সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তপন কুমার রায়। আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির কাজী তৌহিদুল আলম ও টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন বিএনএফ'এর প্রার্থী মুনতাসিম বিল্লাহ।
গত ৯ মার্চ সংসদ সদস্য ডা: অধ্যাপক সিরাজুল আকবর মারা গেলে মাগুরা-১ আসনটি শূন্য হয়ে পড়ে।