জেলার খবর

মাগুরায় পুকুর থেকে আ’লীগ নেতার মৃতদেহ উদ্ধার

মৃতদেহ উদ্ধার
মৃতদেহ উদ্ধার

মাগুরার বেড়ইল পলিতা ইউনিয়নের সত্যবান গ্রামের একটি পুকুর থেকে ঝিকু শেখ নামে এক আওয়ামী লীগ নেতার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বেড়ইল পলিতা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ঝিকু শেখ তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে গ্রামের সাহেব আলী মাস্টারের পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠে।

পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহটি দুই-তিনদিন আগের বলে জানিয়েছে পুলিশ।

এটি পানিতে ডুবে মৃত্যু নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ