টানা তিন দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে রোববার শেরপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কুড়িগ্রামের রৌমারী সীমান্তে জিঞ্জিরাম নদীর দুই তীরের প্রায় ৫০০ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। বড়াইবাড়ি গ্রামের বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১০ গ্রামের মানুষ। তবে, বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তারা।
এদিকে, শেরপুরেও পাহাড়ি ঢলে সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ফসলের খুব একটা ক্ষতি না হলেও গ্রীষ্মকালীন সবজির ক্ষেত ও চাষের পুকুর প্লাবিত হয়। পানিতে তলিয়ে গেছে আশপাশের কমপক্ষে ১০টি গ্রামের রাস্তাঘাট।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: