জেলার খবর

মংলা বন্দর দিয়ে আসছে পদ্মা সেতু নির্মাণের যন্ত্রাংশ

মংলা বন্দর
মংলা বন্দর

পদ্মা সেতু নির্মাণের জন্য অনেক যন্ত্রাংশ আসছে মংলা বন্দর দিয়ে আর কিছু যন্ত্রাংশ আসছে চট্টগ্রাম বন্দর দিয়েও। এরই মধ্যে হাইড্রোলিক হেমারসহ কিছু যন্ত্রাংশ মংলা বন্দর থেকে খালাস করা হয়েছে। বন্দর পরিদর্শন করে গেছেন নির্মাণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এদিকে, পদ্মা সেতুর নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে মনে করছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

পদ্মা সেতু নির্মাণের জন্য সরঞ্জাম আনতে শুরু করেছে নির্মাণকারী প্রতিষ্ঠান। প্রথমবার মংলা বন্দরের মাধ্যমে জার্মানি থেকে আনা ২৪২ মেট্রিক টন ওজনের মূল হাইড্রোলিক হেমারটি, এমভি বিবিস চার্টারিং জাহাজ থেকে শুক্রবার খালাস করা হয়েছে। সেতুর মূল ৪২টি পিলার নির্মাণে এই হেমার ব্যবহার করা হবে।

চট্টগ্রাম বন্দর দিয়েও অনেক সরঞ্জাম আনা হয়েছে। জাহাজে আরো মালামাল আসছে। এখন সেতুর মূল পাইলিং এর কাজ শুরুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এদিকে, মালামাল আনতে চট্টগ্রামের পাশাপাশি মংলা বন্দর ব্যবহারেও আগ্রহ প্রকাশ করেছে চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান। হেমার খালাস করতে এসে বন্দরও পরিদর্শন করেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।

চার লেন সড়ক, রেল, গ্যাস, বিদ্যুৎ লাইনসহ ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে আশা করছে নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ