গাজীপুরের শ্রীপুরে ডিগনিটি পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার দুপুরে খাবারের বিরতির পর শ্রীপুর উপজেলার নতুনবাজার এলাকায় পোশাক কারখানাটির তৃতীয় তলায় নিটিং সেকশনে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, টঙ্গী, শ্রীপুর ও ভালুকা ফয়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুনে এরই মধ্যে কারখানার বিপুল পরিমাণ কাচাঁমাল পুড়ে গেছে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অবহেলাকে দায়ি করছে কারখানা মালিক ও শ্রমিকরা।
তবে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, ভবনটি স্টিলের কাঠামোর। আগুন লাগার পর এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: