গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রেমিক ও দুই বন্ধু মিলে গণধর্ষণ করেছে সদ্য এসএসসি পাশ এক শিক্ষার্থীকে। রোববার সন্ধ্যার পদ্মবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
মেয়েটি এ বছর কাশিয়ানীর বাথানডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, হৃদয় নামের ছেলেটির সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল ৪ বছর। এসএসসি পাশ করার আনন্দ উপভোগ করার জন্য সে ছেলেটির সঙ্গে সন্ধ্যার পর দেখা করতে যায়। এক পর্যায়ে ওই যুবক তাকে ধর্ষণ করে এবং তার দুই বন্ধুর কাছে ফেলে ছেলেটি চলে যায়। পরে ওই বন্ধুও তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক এনামুল হক চৌধুরী বলেন, এ ব্যাপারে মেয়েটির পিতা মোঃ হান্নান শেখ বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা দায়ের করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরাধীদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।