জেলার খবর

সংঘর্ষে মাদারীপুরে যুবলীগ নেতাসহ নিহত ২

 যুবলীগ
যুবলীগ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরেরর শিবচরে প্রতিপক্ষের গুলিতে মঙ্গলবার যুবলীগ নেতা আরশেদ মাদবরসহ ২ জন মারা গেছেন।

সংঘর্ষের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আবদুস সাত্তার জানান, মঙ্গলবার সকালে শিবচরের কুতুবপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - স্থানীয় যুবলীগ কর্মী আরশেদ মাতবর ও মুদি দোকানি শাজাহান দরানী।

প্রত্যক্ষর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জেলার শিবচরের কুতুবপুরে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা আতিক মাদবর ও সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদারের সঙ্গে দ্বন্দ্ব চলছিল।

সকালে আতিক মাদবরের ভাই যুবলীগ নেতা আরশেদ মাদবর বাড়ির পাশের শাজাহান দরানীর দোকানে গেলে ইব্রাহিম সিকদারের লোকজন তাদের ঘেরাও করে। দুবৃর্ত্তরা প্রথমেই শাজাহান দরানীকে গুলি করে হত্যা করে। পরে আরশেদকে পাশে ক্ষেতে নিয়ে গুলি করে হত্যা করে পুকুরে মৃতদেহ ফেলে দেয়।

এলাকার লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের শরীরে অসংখ্য গুলির চিহ্ন রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে ওসি জানান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ