লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সোমবার নাছিরবাহিনীর প্রধান নাছির মারা গেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার গভীররাতে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ এলাকায় নাছির বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময়, র্যাবের নিয়মিত টহলদল সেখানে পৌঁছালে সন্ত্রাসিরা র্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে, নাছির গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়।
পরে, আহত নাছিরকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এসময়, ঘটনাস্থল থেকে ১টিন বিদেশি পিস্তল, ১টি এলজি ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: