গাজীপুরের কোনাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীকর্মীর মৃত্যুর পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আধঘণ্টা বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা।
মঙ্গলবার সকালে কোনবাড়ি পল্লী বিদ্যুৎ এলাকায় তুশুকা গার্মেন্টের সামনে বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী শ্রমিকের মৃত্যু হয়।
দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর খবরে আশপাশের কারখানার কর্মীরা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করে। এসময়, প্রায় আধঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে তারা।
পরে পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: