ব্রাহ্মণবাড়িয়া ও নড়াইলে বুধবার সড়ক দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কুমিল্লা-সিলেট মহাসড়ক পার হবার সময় ট্রাকটি ইয়াসিন ভূঁইয়া ও সাইদুল ইসলামকে চাপা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ২ জন মারা যান।
পরে স্থানীয়রা ট্রাক ও এর চালকে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কদম রসুল গ্রামের কাজিম উদ্দিন থেকে আটক করা হয়। আটক চালক ও ট্রাকটিকে সদর থানায় রাখা হয়েছে।
এদিকে, নড়াইল-যশোর সড়কের রুপগঞ্জ বাজার শায়লা হাসপাতাল এলাকায় নড়াইল শহর গামী একটি ট্রাক (ঢাকামেট্টো-ট-১৮-১৮৬৯) যাত্রীবাহী একটি ইজিবাইকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই ইজিবাইক ২ যাত্রী নিহত হন। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে সড়ক অবরোধ করে রাখে।
পরে পুলিশ গিয়ে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান ট্রাক চাপায় ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।