বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই মৌলভীবাজারের জলাবদ্ধতা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। একটু বৃষ্টি হলেই সৈয়দ মুজতবা আলী সড়ক, পশ্চিমবাজার জামে মসজিদ, বেরির চরসহ শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা দুই/তিন ফুট পানির নিচে তলিয়ে যায়। ড্রেনের ময়লা পানিও মিশে যায় এর সঙ্গে। কয়েক দিন ধরে শহর জলাবদ্ধ থাকায় বাধ্য হয়ে তার মধ্যেই চলাচল করতে হয় স্থানীয়দের। এসময় চর্ম ও পানিবাহিত নানা রোগের কারণ হয়ে দাঁড়ায়।
পয়ঃ নিষ্কাষনের নালা বা খাল ভরাট হয়ে যাওয়ায় এ অবস্থা বলে জানিয়েছেন পৌর এলাকার বাসিন্দারা। এ বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হচ্ছে না বলে অভিযোগ তাদের।
তবে, সমস্যার উৎপত্তিস্থল পৌর এলাকার বাইরে হওয়ায় তা সমাধান করা যাচ্ছে না বলে জানালেন মৌলভীবাজার পৌরসভা প্যানেল মেয়র মনবীর রায় মঞ্জু।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: