জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক

ট্রেন চলাচল বন্ধ
ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলস্টেশনের কাছে বৃহস্পতিবার বিকেলে তীব্র তাপদাহে বেঁকে যাওয়া রেললাইন অবশেষে মেরামত করা হয়েছে। প্রায় এক ঘণ্টা পর এই পথে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আখাউড়া রেলজংশনের মেরামতকারি দল বেঁকে যাওয়া রেললাইনে পানি ঢেলে ঘণ্টা খানেক চেষ্টায় লাইন মেরামত করে।

প্রসঙ্গত, এর আগে বেলা তিনটার দিকে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের কাছে একাধিক জায়গায় রেললাইন বাঁকা হয়ে যায়। এতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস (৪ নম্বর ডাউন) ট্রেন আখাউড়া স্টেশনে আটকা পড়ে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ