জেলার খবর

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোর
নাটোর

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মচারীসহ ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩ জন। শুক্রবার নাটোর-পাবনা মহাসড়কের সৈয়দ মোড় এলাকায় এবং নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো: রাজশাহী ইউ,সি.বি.এল ব্যাংকের বার্তা বাহক আব্দুল লতিফ মৃধা ও চুয়াডাঙ্গা জেলার পুরাদহ উপজেলার জীবন নগরের আশরাফুল ইসলাম।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ দেশটিভিকে জানিয়েছেন, ঢাকা থেকে রাজশাহীগামী একটি পিকআপ ভ্যান সৈয়দমোড় এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে পিকআপ ভ্যানের যাত্রী আব্দুল লতিফ মৃধা ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হয় কমপক্ষে ২ জন।

এদিকে, সিংড়া উপজেলার খেজুরতলা এলাকায় বগুড়াগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম নামে একজন নিহত হন। আহত হন পিকআপ ভ্যানের হেলপার।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ