জেলার খবর

রংপুরের বাস চাপায় ২ মটরসাইকেল আরোহীর মৃত্যু

রংপুর
রংপুর

রংপুরের কাউনিয়া উপজেলার বিজলীর ঘণ্টি এলাকায় যাত্রীবাহি বাস চাপায় শুক্রবার ২ মটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসি রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট সড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহতরা হলেন: চারুভদ্র গ্রামের স্থানীয় মসজিদের ইমাম আব্দুল খালেক সোনা মিয়া ও মমিনুল।

কাউনিয়া থানার ওসি রেজাউল ইসলাম দেশ টিভিকে জানিয়েছেন, সকাল ৯ টার দিকে কুড়িগ্রাম থেকে নারায়ণগঞ্জগামী সাদ্দাম পরিবহণ রংপুরের কাউনিয়া উপজেলার বিজলীর ঘণ্টি নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ মটরসাইকেল আরোহী মারা যান। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও ড্রাইভার ও হেলপারকে আটক করতে পারেনি।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসি রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে প্রায় আড়াই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিলো। পরে রংপুর থেকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা দায়ি ড্রাইভারকে আটক করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ