জেলার খবর

মোদির অপেক্ষায় ছিটমহলবাসী

ছিটমহলবাসী
ছিটমহলবাসী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে ছিটমহল বিনিময়ের ঘোষণার অপেক্ষায় দুই দেশের ছিটমহলবাসী।

স্থল সীমান্ত বিলে ভারতের রাষ্ট্রপতির স্বাক্ষরে উল্লোসিত তারা— এখন তাদের প্রত্যাশা একটাই কখন আসবে সেই মহেন্দ্রক্ষণ। ছিট বিনিময়ের মধ্যে দিয়ে ৬৮ বছরের বন্দী জীবনের অবসান ঘটবে তাদের। সেই সঙ্গে বিশেষ প্যাকেজ প্রকল্পের মাধ্যমে তাদের অর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখবে দুদেশের সরকার। আর এতে বদলে যাবে ছিটমহলবাসীর জীবনমান।

বাংলাদেশের অভ্যান্তরের ভারতীয় ছিটমহলগুলোতে প্রতিদিনই চলছে আনন্দ মিছিল-উল্লাস। বন্দী জীবন থেকে মুক্ত হওয়ার উচ্ছাস আর আনন্দ। সীমান্ত বিলে স্বাক্ষর করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। মুক্তি এখন শুধু সময়ের অপেক্ষা।

তবে, ছিটবাসীরা চান আগামী ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরে এসে ঘোষণা করুন আনুষ্ঠানিক ছিট বিনিময়ের দিনক্ষণ।

ছিটবাসী বলেন, ‘বিনিময়ের প্রতিক্রিয়াটা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করুক আমরা এ আশায় আছি।’

তারা আরো বলেন, ‘আমাদের ছিটবাসীর যে জমিগুলো আছে সেই জমিগুলোর মূল কাগজ রেকড বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে।’

৬৮ বছর বন্দী জীবন পার করা উন্নয়ন ও সুবিধা বঞ্চিত ছিটবাসীর প্রত্যাশা ছিট বিনিময়ের সঙ্গে ছিটমহলগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকারের পাশাপাশি ভারত সরকারও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা দেশ টিভি কে বলেন, ‘আমরা যেহেতু ভারতীয় মানুষ ৬৮ বছর ধরে, ভারত সরকার আমাদের সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখেছে তাই যাওয়ার সময় প্যাকেজ থেকে আমাদের জন্য দিয়ে যাবেন এটাই প্রত্যাশা।’

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি ময়নুল হক বলেন, ‘আমরা দাবি করবো আমাদের যোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্যাকেজ প্রোগাম থেকে আমাদের কিছু না কিছু দিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের মধ্যদিয়ে বদলে যাবে ১৬২টি ছিটবাসীর জীবন। ৬৮ বছরের বন্দী জীবনের অবসান ঘটবে দুদেশের প্রায় ৫২ হাজার মানুষের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ