জেলার খবর

যশোরে থানার ছাদে আত্মহত্যা করলেন এসআই

যশোর
যশোর

যশোরের মণিরামপুর থানার ছাদে নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর (৪৪)।

তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ সাংবাদিকদের বলেন, শনিবার ভোরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, রাতে ডিউটি শেষে শনিবার ভোরে থানা ভবনের ছাদে গিয়ে মাথায় নিজ পিস্তল ঠেকিয়ে গুলি করেন আলী আকবর। গুলির শব্দ শুনে অন্য পুলিশ সদস্যরা তাকে ছাদ থেকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে আলী আকবর আত্মহত্যা করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ