জেলার খবর

মানবেতর জীবনের অবসান ছিটমহলবাসীদের

 ছিটমহলবাসী
ছিটমহলবাসী

দীর্ঘ ৬৮ বছর পর মানবেতর জীবনের অবসান হলো পঞ্চগড়ের ৩৬টি ছিটমহলের বাসিন্দাদের। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে স্থলসীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল হস্তান্তরের মধ্য দিয়ে কার্যকর হলো সীমান্ত চুক্তি। এ খবরে খুশি সদ্য নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিরা। তবে চুক্তির সুবিধাগুলো দ্রুত কার্যকরের দাবি তাদের।

নানাবিধ সমস্যা নিয়ে ৬৪ বছর মানবেতর জীবন কাটিয়েছেন পঞ্চগড়ের অভ্যন্তরে ভারতীয় বিভিন্ন ছিটমহলের মানুষ। দীর্ঘ কয়েক যুগ ধরে জেলার মোট ৩৬টি ছিটমহলে প্রায় ১৯ হাজারের বেশি মানুষ মৌলিক অধিকার বঞ্চিত ছিলেন। এ সঙ্কট নিরসনে বাংলাদেশ-ভারত দু'দেশের সরকার কয়েকবার উদ্যোগ নেয়।

বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন তারা। পরস্পরকে মিষ্টি মুখ করান। বের করেন আনন্দ মিছিল।

এখন ছিটমহলগুলোর উন্নয়ন ও চুক্তির সুবিধাগুলো কার্যকরের অপেক্ষায় আছেন তারা। জমির মালিকানা দলিলসহ অন্যান্য মৌলিক অধিকার দ্রুত নিশ্চিত করার দাবি ছিটমহলবাসীদের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ