জেলার খবর

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জসিম বাহিনীর প্রধান জসিম গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং আহত হয়েছেন ৬ পুলিশসহ ৮ জন। সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার বালাইশপুরে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ১টি এলজি, ১টি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। নিহত জসিম পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন নাশকতামুলক ঘটনার ৩০টি মামলা রয়েছে। এরমধ্যে ১৮টি মামলায় গ্রপ্তারি পরোয়ানা রয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সন্ত্রাসী জসিম বাহিনীর সদস্যরা স্থানীয় বালাইশপুর এলাকায় দলবল নিয়ে একত্রিত হওয়ার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিম বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দু’পক্ষের গুলি বিনিময়ে জসিম বাহিনীর প্রধান মোসলে উদ্দিন জসিম, সন্ত্রাসী বেলজিয়াম সুমন ও দেলোয়ার গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ ৩ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতলে আনা হলে জসিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুলিবিদ্ধ অপর ২ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ