জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি এলাকায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪ জন।

নিহতরা হলেন: উপজেলার মির্জাপুর বাঙ্গালপাড়া গ্রামের মোজাম্মেল হক (৪০) ও নামোচাকপাড়ার বাবুল হোসেন (৪৫)।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়কের কয়লাবাড়ি এলাকায় সোনা মসজিদগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ভটভটিকে ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলেই মারা যান ভটভটির চালক মোজাম্মেল হক। আহত হন ভটভটির আরো ৫ জন যাত্রী। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেয়ার পথে বাবুল হোসেন মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ