জেলার খবর

নেত্রকোণায় বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে ফসল

ফসল
ফসল

বন্যার হাত থেকে ফসল রক্ষায় নেত্রকোণার হাওড় এলাকায় হাতে নেয়া হয়েছে বাঁধ সংস্কারের প্রকল্প আর বরাদ্দ হয়েছে কোটি কোটি টাকা। তবে সময়মতো এ বাঁধ নির্মাণের কাজ শেষ না হওয়ায় এবারও বন্যার পানিতে তলিয়ে গেছে ফসল। বাধ্য হয়ে, পানিতে ডুবে পঁচে যাওয়া ধানই সংগ্রহ করছেন কৃষকরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, হাওরাঞ্চলের একমাত্র বোরো ফসল রক্ষার জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের সরকার প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্ধ দিলেও বাস্তবে কাজ হয় নামমাত্র। প্রতিবছর আগাম বন্যায় ক্ষতির শিকার হয় এ অঞ্চলের হাজার হাজার হেক্টর জমির বোরো ফসল। এবছরও মোহনগঞ্জ উপজেলার চন্দ্র-সোনার তাল হাওর, ডিঙ্গাপোতা হাওরসহ ৩টি হাওরের বোরো ফসলের ক্ষতি হয়েছে অকাল বন্যায়।

এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন এসব এলাকার চাষীরা। একদিকে ঋণের তাগিদ অন্যদিকে স্ত্রী-সন্তান নিয়ে খেয়ে-পরে বেঁচে থাকার জন্য তলিয়ে যাওয়া ধানই সংগ্রহ করছেন তারা।

হাওর রক্ষা কমিটির সভাপতি জানিয়েছেন, প্রকল্পের কাজ সঠিক সময়ের মধ্যে শেষ করতে যথাযথ উদ্যোগ নেয়া হয়নি। প্রকল্পের কাজে অনিয়মের প্রতিবাদ করায় নানা রকম হুমকির শিকার হচ্ছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সুনামগঞ্জ-১ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, জমির মালিকরা নেত্রকোণার হলেও জমির প্রশাসনিক এরিয়া সুনামগঞ্জ হওয়ায় প্রতিবছরই এ ধরনের ঘটনা ঘটে।

নেত্রকোণা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে এ বিষয়ে তাদের করার কিছুই নেই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ