দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দূরপাল্লার একটি নৈশকোচ রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালকসহ ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
বৃহস্পতিবার ভোরে রাণীগঞ্জ বাজারের পল্লীবিদ্যুৎ এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: বাস চালক মো. সুলতান (৪৫) এবং যাত্রী আবদুস সালাম (২২) ও রায়হান (২৭)।
ঘটনাস্থলে উপস্থিত ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বলেন, ঢাকা থেকে হিলি আসার সময় নৈশ পরিবহন ইনসাফ স্পেশাল (ঢাকা মেট্রো-ব-১৪-১০২৮) নামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বটগাছের সঙ্গে ধাক্কা খায়।
এ সময় ঘটনাস্থলেই গাড়ির চালক ও এক যাত্রী নিহত হন। আহত অবস্থায় ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরেক যাত্রী মারা যান।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দূরপাল্লার একটি নৈশকোচ রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালকসহ ৩ জন মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে রাণীগঞ্জ বাজারের পল্লীবিদ্যুৎ এলাকার এ দুর্ঘটনা ঘটে।