নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডের কাছে বুধবার ট্রাকের নিচে চাপা পড়ে ৩ জন মারা গেছেন।
নিহতরা হলেন: সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে শাহিন আহমেদ, বালুয়া বাসুয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শুভ ও কলম গ্রামের মকম আলীর ছেলে ছোটন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল বলেন, রাতে বগুড়া থেকে নাটোরগামী ধান বোঝায় একটি ট্রাক সিংড়া উপজেলার বালুয়াবাসুয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি বিকল হয়ে য্য়া। ভোরের দিকে ট্রাকটি মেরামতের জন্য মিস্ত্রি ট্রাকের নিচে জ্যাক পরিয়ে কাজ করছিল।
এ সময় অসাবধানতা বসত জ্যাকটি খুলে ট্রাকটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ট্রাকের চাপায় ৩ জন ঘটনাস্থলেই মারা যান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: