জেলার খবর

বৈরি আবহাওয়া: অভ্যন্তরীণ নৌরুটে কিছু কিছু যান চলাচল শুরু

লঞ্চ চলাচল বন্ধ
লঞ্চ চলাচল বন্ধ

বৈরি আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ নৌরুটে ৬৫ ফুটের চেয়ে ছোট লঞ্চ চলাচল বন্ধ থাকার পর বৃহস্পতিবার কিছু কিছু রুটে চলাচল শুরু হয়েছে। এরআগে সকালে আবহাওয়া খারাপ থাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌ চলাচল বন্ধ রাখে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নারায়ণগঞ্জের কেন্দ্রীয় লঞ্চঘাট থেকে চাঁদপুর, শরিয়তপুর, মুন্সিগঞ্জসহ সাতটি রুটে মোট ৭০টি লঞ্চ নিয়মিত চলাচল করে। দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দেয়ায় এসব রুটে লঞ্চ চলাচল আপাতত বন্ধ রয়েছে।

আবহাওয়া অনুকূলে এলে সংশ্লিষ্ট রুটে লঞ্চ চলাচল আবার শুরু হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

এদিকে, ঝড়ো হাওয়ার কারণে চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৮টা থেকে ওই রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

চাঁদপুর বন্দর কর্মকর্তা মোবারক হোসেন সাংবাদিকদের বলেন, ঝড়ো হাওয়া শুরু হওয়ার কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে চাঁদপুর-ঢাকা রুটের লঞ্চগুলো নিয়মিত ছেড়ে যাচ্ছে।

সকাল থেকেই চাঁদপুরে মুষলধারে বৃষ্টি ও মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে। তবে এ পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ