জেলার খবর

ভোলায় ট্রলার ডুবি: শিশুসহ ১০ জনের মরদেহ উদ্ধার

ভোলায় ট্রলার ডুবি
ভোলায় ট্রলার ডুবি

ভোলার মনপুরার মেঘনা নদীতে বৃহস্পতিবার ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এখন পর্যন্ত শিশুসহ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে নহিম মাঝির ট্রলারটি দেড় শতাধিক যাত্রী নিয়ে মনপুরার কলাতলী থেকে ছেড়ে কাটাখাল ও ঢালচরের মাঝামাঝি পৌঁছলে প্রচণ্ড স্রোতের কবলে পড়ে ডুবে যায়। ঘটনাস্থল থেকে শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আরো ৫ জনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড বাহিনীর সদস্যরা।

জানা গেছে, কমপক্ষে অর্ধ-শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন। আহত অবস্থায় ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ শিদকার বলেন, মরদেহের সংখ্যা আরো বাড়তে পারে।

এ দুর্ঘটনার পর ভোলা জেলা প্রশাসক সেলিম রেজা ও কোস্টগার্ড কমান্ডার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ