ভোলার মনপুরায় মেঘনা নদীতে ঝড়ের মধ্যে পড়ে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
এদিকে, ট্রলারডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে পুলিশ ও কোস্টগার্ড। এখনও কমপক্ষে ১৫ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার ট্রলারটি ডুবে যাওয়ার পর থেকে শুক্রবার ভোর পর্যন্ত মেঘনায় অভিযান চালিয়ে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় ডুবে যাওয়া ট্রলারটিকেও।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: