জেলার খবর

ভারীবর্ষণে কুড়িগ্রাম-শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত

নিম্নাঞ্চল প্লাবিত
নিম্নাঞ্চল প্লাবিত

টানা ৩ দিনের ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রাম ও শেরপুরের নিম্নাঞ্চলের কমপক্ষে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জেলার ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তাসহ ১৬টি নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে নদী পাড়ের ৩০টি গ্রামের পাঁচ শতাধিক ঘর-বাড়ি প্লাবিত হয়েছে। ভেসে গেছে ২ শতাধিক পুকুরের চাষের মাছ। তলিয়ে গেছে একশো হেক্টর জমির সবজি।

এদিকে, শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মহারশি নদীর পানির প্রবাহে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এছাড়াও সোমেশ্বরী নদীতে পাহাড়ী ঢলের প্রবল স্রোত ঝিনাইগাতী -ভায়াডাঙ্গা সড়কের দুপুরিয়া এলাকায় রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকায় প্রায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ১৭টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ