জেলার খবর

চট্টগ্রামে ট্রাকচাপায় ২ কলেজছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ

চট্টগ্রাম
চট্টগ্রাম

চট্টগ্রামের পাহাড়তলীর শনিবার সিটি গেট এলাকায় ট্রাকচাপায় ২ কলেজছাত্র মারা গেছেন।

সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।

ঘটনার পর পরই শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে সিটি গেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু'পাশে ৬ কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়েছে। যানজট ও ভারি বর্ষণে নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।

৩ দফা দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ট্রাক চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, কলেজের সামনে স্পিডব্রেকার ও কলেজ সংলগ্ন গুদাম সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। ৩ দফা দাবি না মানলে অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

নিহত শামীম ও ওয়াহেদ স্থানীয় মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম ও ওয়াহিদ কলেজে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শামীম নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ওয়াহিদকে মৃত ঘোষণা করেন।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে ঘটনাস্থলের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ