রাঙামাটির লংগদু উপজেলায় রোববার পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৩ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
নিহতরা হলেন: লংগদু উপজেলার বড় কাট্টলি এলাকার অমিত চাকমা যুদ্ধধন ও সুজয় চাকমা ও নানিয়ারচর উপজেলার সুমন চাকমা।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে ভাইবোনছড়ায় কয়েকটি গুলির শব্দ শুনতে পাওয়া যায় বলে এলাকাবাসী জানান। পরে সেখানে ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের খবর দেয় তারা।
ইউপিডিএফের কেন্দ্রীয় সম্পাদক মাইকেল চাকমা অভিযোগ করেন, সকালে একটি বাড়িতে অবস্থানকালে জাতীয় সংহতি সমিতির সভাপতি (জিএসএস) সন্তু লারমার সমর্থকরা এ ৩ জনকে গুলি করে হত্যা করেছে।
এদিকে, এ অভিযোগ অস্বীকার করেছে জনসংহতি সমিতি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: