ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নারীসহ ৫ জন মারা গেছেন। সোমবার ভোরে দেবপাড়া ইউনিয়নের বালিদ্বারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
আমাদের সংবাদদাতা হানিয়েছেন, ভোরে সিলেট থেকে ঢাকাগামী ট্রাকের সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। খবর পেয়ে নবীগঞ্জ থানা ও গোপলার বাজার ফাড়িঁ পুলিশ এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
গোপলার বাজার ফাড়িঁর ইনচার্জ এস আই আরিফ উল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: