জেলার খবর

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ এক বনদস্যু নিহত

সুন্দরবন
সুন্দরবন

সুন্দরবনের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মো. জামাল (৩৫) বনদস্যু দল জামাল বাহিনীর প্রধান মারা গেছেন। সোমবার ভোরে শরণখোলার কাতলার খাল এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৪টি কাটা রাইফেল, ৭টি বন্দুক, ২টি অ্যায়ারগান, ৮টি ধারালো অস্ত্র ও বিভিন্ন ধরনের ১০০টি গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা আদনান বলেন, সুন্দরবন পূর্ব বিভাগের কাতলার খাল এলাকায় দস্যুদের জড়ো হওয়ার খবর পেয়ে ভোর ৫টার দিকে সেখানে অভিযান চালানো হয়। দস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে আত্মরক্ষার জন্য বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়। প্রায় আধঘণ্টা গোলাগুলির পর দস্যুরা পালিয়ে গেলে সেখানে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে জামাল বাহিনীর প্রধান হিসেবে সনাক্ত করে।

জামালের মরদেহ শরণখোলা থানায় নেয়া হয়েছে বলেও জানান তিনি।

জামাল বাহিনীর বিরুদ্ধে সুন্দরবনের জেলে, বাওয়ালী, মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ