জেলার খবর

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে সিলেটে

সিলেট
সিলেট

পুলিশি হয়রানি বন্ধ ও অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে সিলেট বিভাগে সড়ক-মহাসড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা ট্রাক-ট্যাংক লরি পরিবহন মালিকরা।

শ্রমিক সমিতির সভাপতি দিলু মিয়া জানান, দীর্ঘদিন ধরে সড়ক- মহাসড়কে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মালিক -শ্রমিকদের হয়রানি করে আসছে।

সম্প্রতি কোনোরকম অলোচনা ছাড়া হঠাৎ করেই টোল বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর প্রতিবাদে বাধ্য হয়েই আন্দোলনে নেমেছে সিলেটের ট্রাক-ট্যাংক লরি শ্রমিক সমিতির ও সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদসহ বেশ কিছু সংগঠন বলে জানান তিনি।

পরিবহন শ্রমিক নেতা সেলিম বলে, শ্রমিকরা প্রতিনিয়ত ‘পুলিশের হয়রানি ও নির্যাতনের’ শিকার হচ্ছেন। এর প্রতিবাদ করেও কোনো প্রতিকার মিলছে না।

এছাড়া কোনো ঘোষণা ছাড়াই সিলেটের এমএ খান সেতুতে ট্রাকের টোল ৩৫ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা আদায় করা হচ্ছে। এর প্রতিবাদেই লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে জানান তিনি।

দাবি আদায়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে স্মারকলিপিও দেয়া হয়েছে বলেও জানান সেলিম।

ধর্মঘটে জনদুর্ভোগ কমাতে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবেরা আক্তার।

এদিকে, ধর্মঘটের কারণে সকাল থেকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার ও আন্তঃজেলা বাস ছেড়ে যায়নি। পণ্য পরিবহনে ছিলো না কোনো ট্রাকও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

অনেকে দূর-দূরান্তের গন্তব্যে যেতে না পেরে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার কথা জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ