জেলার খবর

মুজাহিদ চাইলে রিভিউ করতে পারবে: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের বিচার সুষ্ঠুভাবে হচ্ছে— এখানে কোনো পক্ষপাতিত্ব হচ্ছে না জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার রাজশাহীর পবা উপজেলার নওহাটায় আনসার ভিডিপির নবগঠিত ৩৭ আনসার ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জামাত নেতা আলী আহসান মুজাহিদের আপিলের রায় আজ হয়েছে— এখানেও তার মৃত্যুদণ্ড বহাল রয়েছে এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন। আবার রিভিউ করতে পারেন। এসব আনুষ্ঠানিকতা শেষ হলেই তার দণ্ড কার্যকর হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হরতালের নামে নাশকতা করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের প্রশাসন ও গোয়েন্দারা সক্রিয় রয়েছেন। ঢালাওভাবে অরাজক পরিস্থিতি বা জ্বালাও পোড়াও করার ক্ষমতা তাদের আর নেই যেই অরাজকতা করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। সাংসদপুত্র রনির প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা কাউকে ছাড় দিচ্ছি না— প্রধানমন্ত্রী আইনের শাসন কার্যকর করতে যা যা প্রয়োজন তাই করছেন। কে এমপি পুত্র, কে মন্ত্রীপুত্র, কে বিত্তশালীপুত্র তা দেখা হচ্ছে না। আইনে যা আছে সেভাবেই অপরাধীর বিচার হবে। অনুষ্ঠানে আনসার সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, 'গ্রাম উন্নয়নে আনসার বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। জামাত-বিএনপির নাশকতার সময় আনসার বাহিনীর সদস্যরা জীবনের ঝুকি নিয়ে দেশের সম্পদ রক্ষা করেছেন। সরকার আনসার বাহিনীর সমস্য সমাধানে সচেষ্ট। তাদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে।' স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, জটিলতা কাটিয়ে আনসার বাহিনীকে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে বর্তমান সরকার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ