জেলার খবর

টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে ৩ জনের মৃত্যু

টাঙ্গাইল
টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে ৩ জন মারা গেছেন। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার আছিমতলা এলাকায় বঙ্গবন্ধু সেতুগামী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মো. শাজাহান মিয়া (৫৫) নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ঢেউটিন নিয়ে ট্রাকটি ঢাকার কেরানীগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে মির্জাপুরের আছিমতলা পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এতে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় টিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহত হন একজন।

আহত ব্যক্তিকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হুমায়ন কবির।

এদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরে একটি পিকআপ ভ্যানের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয় ৫ জন।

এছাড়াও ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ