জেলার খবর

মিয়ানমার সীমান্তরক্ষীর গুলি, বিজিবি সদস্য নিখোঁজ

কক্সবাজারের টেকনাফ
কক্সবাজারের টেকনাফ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা টহল দেয়ার সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে একজন আহত হয়েছেন। অপর একজন জওয়ান নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের দমদমিয়া বিওপির সদস্যরা নৌকা নিয়ে নাফনদীর লালদিয়া দ্বীপ নামক স্থানে বিশেষ টহলে যায়।

এ সময় পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের (বর্ডার গার্ড পুলিশ) নদীতে থাকা বিজিপি সদস্যরা এ টহলদল বোঝাই নৌকা লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে টহলরত নৌকায় থাকা একজন বিজিবি সদস্য গুলিবিদ্ধ হন।

এ ব্যাপারে টেকনাফ বিজিবির পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। তবে নাফনদীতে বিজিবির বিশেষ টহল বলবত থাকতে দেখা গেছে। গুলিবিদ্ধ বিজিবি সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, টহলের সময় ভুল বোঝাবুঝির কারণে ওই ঘটনা ঘটেছে। শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির ফয়সালা করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ