জেলার খবর

অপব্যহারে ভেস্তে গেছে নাটোরের মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলো

মাল্টিমিডিয়া ক্লাসরুম
মাল্টিমিডিয়া ক্লাসরুম

শিক্ষকদের প্রশিক্ষণের অভাব ও অপব্যহারের কারণে ভেস্তে যেতে বসেছে নাটোরের বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম কার্যক্রম। এতে বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, নিম্নমানের হওয়ায় নষ্ট হয়ে গেছে অনেক মাল্টিমিডিয়া উপকরণ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমকে শিক্ষার্থীদের কাছে প্রাণবন্ত করে তোলার জন্য ২০১৩ সালে দেশের অন্যান্য জেলার মত নাটোরে ৩৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ল্যাপটপ, ইন্টারনেট মডেম ও মাল্টিমিডিয়া প্রজেক্টর দেয়া হয়। কিছুদিন কার্যক্রম চললেও অনেক বিদ্যালয়ে ল্যাপটপ নষ্ট হয়ে পড়ে থাকায় মুখ থুবড়ে পড়েছে মাল্টিমিডিয়া শিক্ষা কার্যক্রম।

অভিযোগ রয়েছে, অনেক শিক্ষক ল্যাপটপ বাড়িতে ব্যবহার করেন। ফলে কম্পিউটার সম্পর্কে ধারণা নেয়া ও উন্নত শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তবে ব্যক্তিগত কাজে ল্যাপটপ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন কম্পিউটার প্রশিক্ষণের দায়িত্বে থাকা শিক্ষকরা।

নষ্ট হয়ে যাওয়া মাল্টিমিডিয়া উপকরণগুলো দ্রুত মেরামত করে সচল করার কথা জানালেন জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান।

এদিকে, দ্রুত বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া শিক্ষা কার্যক্রম গতিশীল করার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ