সাতক্ষীরার কালিগঞ্জে চুরি করতে দেখে ফেলায় সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার রাত বারোটার দিকে শীতলপুর গ্রামে ৪/৫ জনের একটি দলকে চুরি করতে দেখে সাদ্দাম হোসেন। সে চিৎকার করে লোকজন ডাকতে শুরু করলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি সাইকেল ও মাছ ধরা জাল উদ্ধার করে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: