জেলার খবর

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাতের মৃত্যু

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নাজমুল ইসলাম সাগর (২৯) নামে এক ডাকাত মারা গেছেন। ঘটনাস্থল থেকে ১টি সার্টারগান, ৩ রাউন্ডগুলি, ১টি গাছকাটা করাত ও ২টি রাম দা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাত সোয়া দুইটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের পাশে মিরপুরের কাতলামারি মাঠে এ ঘটনা ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন দেশ টিভিকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কাতলামারি নামক স্থানে গাছ কেটে সড়কের উপর ফেলে ডাকাতির চেষ্টা চালাচ্ছে ১০/১২ জনের একটি ডাকাতদল। এমন সংবাদে মিরপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধঘণ্টা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় সাগরকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আর এ ঘটনায় হাসান ও রেজাউল নামে দুই পুলিশ কনস্টেবল আহত হয়। তারা মিরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে। ঘটনাস্থল থেকে ১টি সার্টারগান, ৩ রাউন্ডগুলি, ১টি গাছকাটা করাত ও ২টি রাম দা উদ্ধার হয়।

সাগর জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় ২টি ও মিরপুর থানায় ১টি মামলা রয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ