জেলার খবর

জয়পুরহাট চিনিকলে ৯ হাজার মেট্রিক টন অবিক্রিত

চিনি
চিনি

গত চার বছরে জয়পুরহাট চিনিকলে অবিক্রীত চিনির পরিমান দাঁড়িছে ৯ হাজার মেট্রিক টন। এতে আর্থিক সংকটে পড়ায় গত ৩ মাস ধরে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না মিল কর্তৃপক্ষ।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম বলেন, চিনি কলের আর্থিক সংকট যেন তীব্রতর না হয় সে জন্য খুচরা বাজারে চিনি বিক্রি শুরু করেছে।

জয়পুরজহাটে অবস্থিত দেশের বৃহত্তম চিনিকল এটি। গত চার বছর মিলটিতে চিনির উৎপাদন অব্যাহত থাকলেও বাজারে চিনির দাম কম থাকায় অবিক্রিত থেকে গেছে সাড়ে ৯ হাজার মেট্রিকটন চিনি। যার বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা।

এ অবস্থায় আর্থিক সংকট দেখা দিয়েছে মিলটিতে। ফলে গত ৩ মাস যাবৎ মিলের প্রায় ১২শ শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করতে পারছেনা মিল কর্তৃপক্ষ। এতে পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পরেছে শ্রমিকরা।

দীর্ঘদিন ধরে অবিক্রিত থাকা চিনি গুদামে পড়ে থাকায় রং নষ্ট হওয়ার পাশাপাশি এর গুনগত মান নিয়েও সংশয় প্রকাশ করেছেন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ