মাগুরা সদর উপজেলার রাউতাড়া এলাকায় সোমবার পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে চরমপন্থি নেতা আলফু বাহিনীর প্রধান আলফু বিশ্বাস গুলিবিদ্ধ নিহত হয়েছেন।
মাগুরা সহকারি পুলিশ সুপার সুর্দশন কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন,আলফু বিশ্বাস পলাতক আসামি ছিলেন। তার নামে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। তিনি এক সময় সর্বহারার নেতা ছিলেন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি শুটার গান, ২ রাউন্ড গুলি ও ৩টি রামদা উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হন বলে জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: