জেলার খবর

মাদারীপুরে স্বামীর নির্যাতনে অন্তঃস্বত্তা গৃহবধূর মৃত্যু

মাদারীপুর
মাদারীপুর

যৌতুকের দাবিতে মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম বালিগ্রামে স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজনের নির্যাতনে খাদিজা বেগম (২৪) নামে অন্তঃস্বত্তা এক গৃহবধূ মারা গেছেন।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার গভীর রাতে এঘটনা ঘটে বলে জানান তারা।

৬ বছর আগে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি গ্রামের ইউসুফ ফকিরের ছেলে এনায়েত ফকিরের সঙ্গে খাদিজা বেগমের বিয়ে হয়। বিয়ের পরপরই বিভিন্ন সময় যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজন শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করে আসছিল খাদিজার ওপর।

ডাসার থানার পরিদর্শক-এসআই এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ