জমি নিয়ে বিরোধের জের ধরে নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মিঠুন (১৩) ও হাফিজুল (২২) নামে দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদের মধ্যে মিঠুন গুলিবিদ্ধ হয়ে ও হাফিজুল প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রফিক বিষয়টি নিশ্চিত করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: