নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় ট্রেন-লেগুনার সংঘর্ষে ৫ জন নিহত এবং আহত হয়েছেন ৯ জন। সোমবার রাত পৌনে ১১টায় পাগলা এলাকার একটি অবৈধ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত ৯টা ৩৫ মিনিটে ঢাকার কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি রাত পৌনে ১১টায় নারায়ণগঞ্জের পাগলা রসূলপুর এলাকায় এলে যাত্রীবাহি লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি পাশে ছিটকে পরে। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা লেগুনার ৪ যাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তদের মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কুদ্দুস মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রেলক্রসিংটি অবৈধ। নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: