জেলার খবর

চট্টগ্রামে রেলওয়ের সীমানা প্রাচীর ধসে ২ পথচারীর মৃত্যু

২ জনের মৃত্যু
২ জনের মৃত্যু
চট্টগ্রামের সদরঘাট থানায় রেলওয়ের সীমানা প্রাচীর ধসে দুই পথচারীর মৃত্যু হয়েছে। তারা হলেন- কুসুম আক্তার (৪০) ও সুবীর (৩৫)। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার নিরিবিলি হোটেলের গলিতে এ দুর্ঘটনা ঘটে। কুসুম সদরঘাট এলাকার মনিরুল হকের স্ত্রী। সকালে তিনি পশ্চিম মাদারবাড়ির একটি কোচিং সেন্টার থেকে ছেলেকে আনতে যান। ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ছেলে কোচিং সেন্টার থেকে বের হওয়ার আগে তিনি ওই সীমানা দেয়ালের পাশে দাঁড়ান। দেয়ালের উল্টো দিকে রাখা ইটের চাপে হঠাৎ এটি ধসে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়ার পর মারা যান সুবীর। তিনি স্থানীয় একটি পরিবহন এজেন্সিতে কাজ করতেন। সদরঘাট থানার সেকেন্ড অফিসার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুইজনের মরদেহ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ