মাদারীপুরের রাজৈরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। বুধবার ভোরে সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়াদহ গ্রামের নজরুল ইসলামের ছেলে ট্রাকের চালক চুয়াডাঙ্গার আশরাফুল ইসলাম (৩৫) ও চুয়াডাঙ্গার বাসের যাত্রী রুবেল বেপারী (৩৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আমগ্রাম বাসস্ট্যান্ডে ঢাকা থেকে বরিশাল গামী নৈশকোচ ও বিপরীত দিতে থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপকক্ষে ৫ জন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী পরিবহনের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন মারা যান। আহত হন কমপক্ষে ৫ জন।
আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।