নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জহুরুল ইসলাম (৩৮) নামে একজন বাংলাদেশি গরু ব্যবসায়ী মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে সীমান্তের ২৩২ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে স্থানীয় একদল গরু ব্যবসায়ী হাঁপানিয়া সীমান্তে গরু আনতে যান। ভোরে সীমান্তের ২৩২ নম্বর মেইন পিলার এলাকায় বিএসএফ সদস্যরা বাংলাদেশি ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জহুরুল ইসলামের মৃত্যু হয়। পরে সকালে খবর পেয়ে নিহতের স্বজনরা মৃতদেহ উদ্ধার করে।
১৪ বিজিবির (পত্নীতলা) কমান্ডিং অফিসার রফিকুল হাসান বলেন, নিহত জহুরুল ইসলামের বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেননি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: